বিএনপি থেকে আজমল হুদাকে বহিষ্কার
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫২ PM

বিএনপি থেকে আজমল হুদাকে বহিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ১১:৩৬:৫৩ AM

বিএনপি থেকে আজমল হুদাকে বহিষ্কার

ছবি:সংগৃহীত


উত্তরা-পশ্চিম থানার জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আজমল হুদা মিঠুকে বহিষ্কার করেছে বিএনপি প্রধান উপদেষ্টার দপ্তরে অভিযোগের পর বিএনপি থেকেও বহিষ্কার হয়েছেন উত্তরা-পশ্চিম থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আজমল হুদা মিঠু।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সই করা চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

উত্তরা-পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজমল হুদা মিঠুর বিরুদ্ধে দখল-চাঁদাবাজিসহ নানান অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠে। স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে দুলাল আহমেদ নামে এক ব্যবসায়ী তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ৭টি অভিযোগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তরে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো বিএনপি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,