সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলা, যুব অধিকার পরিষদের মামলা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলা, যুব অধিকার পরিষদের মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলা, যুব অধিকার পরিষদের মামলা

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জে ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ ২৯ জনের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন যুব অধিকার পরিষদের এক নেতা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ শাখার সভাপতি মুজাহিদ আলী খোকন।

এজাহারসূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩১ আগস্ট যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রঘোষিত কর্মসূচিতে হাতুড়ি, লোহার রড, হকিস্টিক ও ধারালো চাকু দিয়ে হামলা করে মামলায় উল্লিখিত আসামিরা।

পরে আসামিরা বাদীসহ নেতাকর্মীদের জেলা পরিষদের রেস্ট হাউজে এনে অবৈধভাবে আটক করে তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সুনামগঞ্জে রাজনীতি করতে দেবে না বলে হুমকি দেন। পরে আসামিরা হত্যার উদ্দেশ্যে যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের মারধর করেন।

মামলার আইনজীবী আশরাফুজ্জামান তুষার জানান, ছাত্রলীগের হামলা ও চাঁদা দাবির ঘটনার বিভিন্ন সময় বাদী থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ন্যায়বিচারের স্বার্থে আজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন