বি এনপি যেকোনো প্রয়োজনে মানুষের পাশে থাকে : ডা. জাহিদ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ PM

বি এনপি যেকোনো প্রয়োজনে মানুষের পাশে থাকে : ডা. জাহিদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৮:৩৬:০৫ AM

বি এনপি যেকোনো প্রয়োজনে মানুষের পাশে থাকে : ডা. জাহিদ

বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ছবি:সংগৃহীত


বিএনপি যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। রংপুর-গাইবান্ধাতেও ত্রাণ দেয়া হবে।

বুধবার (২ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ এসব কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিকে। এরপরই শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।ডা. জাহিদ বলেন, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে ১৩৭ শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। বন্যার্তদের জন্য ২০ কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে। সে সঙ্গে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে। তিনি আরো বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। যে কোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,