জগন্নাথপুরে শিক্ষক জাহিদুল ইসলামের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শিক্ষক জাহিদুল ইসলামের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৬:২৫:৪০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শিক্ষক জাহিদুল ইসলামের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩ অক্টোবর) বেলা ১ টায় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দের  আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাস।

সাবেক শিক্ষার্থী রুহুল আমিনের পরিচালনায় বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তফা রফিকুল ইসলাম,  অভিভাবক আলীনুর, হাফিজ মিয়া, সাবেক শিক্ষার্থী মোঃ মনিরুল ইসলাম, এম ফজরুল ইসলাম, শাহ জামাল, সহকারী শিক্ষক (শরীরচর্চা) শহীদুল ইসলাম,  শিক্ষার্থী সৈয়দা তানিয়া বেগম, সাবেক শিক্ষার্থী রাসেল বক্স, প্রানেশ দাস, বাবুল মিয়া, আলী রাজ,  রুনু মিয়া,  মাশরুর করিম, আলী আমজাদ, রহিম উদ্দিন। বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিমুর রহমান। গীত পাঠ করেন মান্টি দাস। বিদায়ী শিক্ষকের  সম্মানার্থে তাঁর জীবনী নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এর আগে  বিদায়ী শিক্ষকের হাত দিয়ে বিদ্যালয়ে একটি নারিকেল গাছের চারা রোপণ করা হয়।

এদিকে, একই দিন সকাল ১০ টা থেকে সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম (অবসরজনিত বিদায়, সহকারী শিক্ষক (ইংরেজি) সাহেব আলীর পদোন্নজনিত বিদায়, বিদ্যালয়ের আয়া সুমতি রানী বৈদ্য'র বিদায়ী উপলক্ষে এরালিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাসের সভাপতিত্বে সহকারী শিক্ষক (কৃষি) শহীদুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বর্তমান এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ। বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন