জগন্নাথপুরে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থামছে না
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থামছে না

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ০৪:৩২:১৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থামছে না

ছবি: নিজস্ব


নিত্য পণ্যের বাজারে অস্থিরতা থামছেই না। সপ্তাহ ব্যবধানে সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার গুলোতে সব ধরনের সবজি, মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে।

অনেক দিন ধরেই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। এখন ডিমের দাম আরেকটু বেড়েছে, গত সপ্তাহের চেয়ে ৫ টাকা বেড়েছে ডজনে। ১৫৫ থেকে ১৬০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে ডিম। ‘গরিবের আমিষ’ বলা হলেও সীমিত আয়ের মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে এ পণ্য। শুধু ডিম নয়, মধ্যবিত্তের পণ্য ফার্মের মুরগির দামও বাড়ছে নানা অজুহাতে। কয়েক সপ্তাহে বিভিন্ন ধরনের সবজির দাম কমে এলেও টানা বৃষ্টির কারণে সেটাও এখন বাড়তির দিকে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) সুনামগঞ্জের জগন্নাথপুরবাজার, রসুলগঞ্জবাজার, কেশবপুর বাজার, ভবেরবাজার সৈয়দপুর বাজার,মিরপুরবাজার,কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, বাজারগুলো শাক-সবজিতে ভরপুর। দোকানিরা কাঁচামরিচ, বেগুন, শসা, পটল, বরবটি, কচুর লতি, ঢ্যাঁড়শ, কাঁকরোল, পেঁপে, করলা, শিম, গাজর, মুলা, ফুলকপি ও বাঁধাকপির পসরা সাজিয়েছে বসেছেন। তবে কোনটার দামই নাগালে নেই।

বাজারে মানভেদে প্রতিকেজি কাঁচামরিচ ৪০০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, করলা ৭০ থেকে ৮০, ঢ্যাঁড়শ ৫০ থেকে ৬০, বরবটি ১০০ টাকা, মুলা ৫০, কচুর লতি ৬০ থেকে ৮০, ধুন্দুল ৮০ টাকা ও পটল ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পেঁপে ৩০, কাঁকরোল ৮০, গাজর ১২০, কচুরমুখী ৮০ থেকে ৯০ টাকা, টমেটো ১৬০, শিম ২২০-২৬০ টাকা ও শসা ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পাশাপাশি, প্রতি কেজি চিচিঙ্গা ৬০, প্রতি পিস ফুলকপি ৬০ থেকে ৭০, আলু কেজি প্রতি ৫৫ থেকে ৬০ ও প্রতি পিস লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

তবে ব্যবসায়ীদের দাবি, সম্প্রতি বন্যায় ও টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ফসলের ক্ষেত। এতে বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।

পেঁয়াজ রপ্তানিতে ভারতের শর্ত শিথিল ও শুল্ক কমানোর পর দেশে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আগে যে পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হতো, তা এখন ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন দামে হতাশ ক্রেতারা। তারা বলছেন, সরকার বদলেছে, তবে বাজার সিন্ডিকেট একই আছে। 

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ মিয়া ভূঁইয়া বলেন, সরকার পতনের পর প্রশাসনের অনেক ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার বড় বড় সংস্কারের দিকেও এগোচ্ছেন। কিন্তু সাধারণ মানুষকে স্বস্তি দিতে অগ্নিমূল্যের বাজারে এখনো কোনো সংস্কার কার্যক্রম চোখে পড়ছে না। অথচ এখানেই সংস্কারের প্রয়োজনটা অন্য সবকিছুর চেয়ে বেশি।


জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন