ছাতকে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

ছাতকে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ০৫:৫৬:২৫ পূর্বাহ্ন

ছাতকে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে  পুলিশের অভিযানে  ৬০ বস্তা ভারতীয় চিনি সহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার  ভোরে ছাতক থানার এস আই সিকন্দর আলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার ও তিন চোরাকারবারিকে গ্রেফতার করেন।

দোয়ারাবাজার থেকে ছাতকগামী একটি পিকআপ ভ্যান থেকে বাশখালা এলাকায় তল্লাশি চালিয়ে ৬০ বস্তায় (৩ হাজার কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এবং চোরাইপথে চিনিআমদানির সাথে জড়িত দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামের আলী হোসেন (৩৫),একই গ্রামের ফয়ছল মিয়া (৪০) এবং নৈনগাঁও গ্রামের মোঃ কামরান হোসেনকে (২০) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চিনির বাজার মুল্য ৩ লক্ষ টাকা। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃগোলাম কিবরিয়া হাসান আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে বলেন,আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন