জনরোষে প্রধান শিক্ষক, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

জনরোষে প্রধান শিক্ষক, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন

জনরোষে প্রধান শিক্ষক, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তকালে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসীর জনরোষের মুখে পড়ে এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন প্রধান শিক্ষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২৭ আগস্ট ওই শিক্ষককের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ এনে ১৬৬ জন ব্যক্তির স্বাক্ষরিত লিখিত অভিযোগপত্র পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্তকর্তা ও সেনাবাহিনী ক্যাম্পে দাখিল করা হয়।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা ওই বিদ্যালয়ে তদন্ত কার্যক্রমে যান। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত মনিরুল ইসলামও উপস্থিত হন। এসময় ভুক্তভোগীদের রোষানলে পড়ে অবরুদ্ধ হয়ে পড়েন তিনি।

স্থানীয় এক বাসিন্দা জানান, নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিনের। যার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়। তদন্ত কার্যক্রম চলাকালে স্থানীয় এলাকাবাসী ওই শিক্ষককে অবরুদ্ধ করে একটি রুমে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিজুল মিয়া বলেন, অবরুদ্ধের কোন ঘটনা ঘটেনি। তদন্তকালে স্থানীয়রা জড়ো হলে ওই শিক্ষক ভয় পেয়ে যান। আমরা গিয়ে স্থানীয়দের সঙ্গে আলাপ করার পর তারা চলে যান।

এ বিষয়ে জানতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন