জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যলয়ের প্রতিষ্ঠাতার ৫৮ তম মৃত্যু বার্ষিকী পালন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যলয়ের প্রতিষ্ঠাতার ৫৮ তম মৃত্যু বার্ষিকী পালন

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ১১:২৮:৫৯ পূর্বাহ্ন

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যলয়ের  প্রতিষ্ঠাতার ৫৮ তম মৃত্যু বার্ষিকী পালন

প্রতীকী ছবি


সুনামগঞ্জের জামালগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক রহমত উল্লা তালুকদারের ৫৮ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। 

দিনটি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী তাঁর পরিবারের পক্ষ থেকে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও তাঁর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করা হয়। এছাড়াও তাঁর পরিবারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার লোকজনসহ দুঃস্থ ও অসহায় সহস্রাধিক লোককে খাবার বিতরণ করা হয়।

মো. রহমত উল্লাহ তালুকদার উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর বাবার নাম মো. আলী বকস। মো:রহমত উল্লাহ তালুকদার তৎকালীন সময়ে একাধারে ছিলেন,শালিস ব্যক্তিত্ব সমাজ সেবক ও সর্বোপরি বিশিষ্ট শিক্ষানুরাগী। তাদের ভূমিতেই তৎকালীন সময়ে গড়ে উঠেছিল আজকের জামালগঞ্জ উপজেলার সর্বশ্রেষ্ঠ একমাত্র বিদ্যাপীঠ জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। তিনি আমৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করে গেছেন। দিনটি উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন