জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০৬:৪৭:০৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলারচিলাউড়া হলদিপুর ইউনিয়নের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে স্থানীয় চিলাউড়া বাজারে জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু এবং যুগ্ম সম্পাদক রেজাউল করিম রিপনের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য দেন,সুনামগঞ্জ জেলা শাখার শিল্প ও বানিজ্য বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার,সিলেট মহানগর বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মুফতি আলী হায়দার, জামায়াত নেতা অ্যাডভোকেট হেলাল উদ্দিন,উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি দেলোয়ার হোসাইন, জগন্নাথপুর পৌর সভাপতি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি আবু তাইদ,কলকলি ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান,ইসলামী ছাত্র শিবির জগন্নাথপুর পূর্বের সভাপতি আবু তাহের, জামায়াত নেতা জামাল উদ্দিন বেলাল,উপজেলা এইচ আরডি সম্পাদক আ হ ম ওয়ালি উল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি আব্দুল আলী, ইউনিয়ন সহ সভাপতি মাওলানা শেরুজ্জামান,ইউনিয়ন সাবেক সভাপতি আব্দুল হামিদ,৩নং ওয়ার্ড সহ সভাপতি মৌলভী শাহজাহান আলী, ইউনিয়ন সাবেক সেক্রেটারি শাহ আলম, জামায়াত নেতা এম জি ওসমানী, ইউনিয়ন সাবেক শিবির সভাপতি জুবায়ের আহমদসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক সভাপতি নেছার উদ্দিন,সাবেক শিবির উত্তর সভাপতি শাহিনুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি আব্দুল মোক্তাদির খালেদ,রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি কাজি আনোয়ার হোসেন,পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার,আশারকান্দি ইউনিয়ন সভাপতি নেকবর হোসেন,পেশাজীবি সংগঠনের সভাপতি কবির আহমেদ, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি,পৌর সেক্রেটারি মাওলানা আলী আহমদ, সৈয়দপুর ইউনিয়ন সেক্রেটারি সৈয়দ মুস্তাকিম,জগন্নাথপুর বাজার জয়েন সেক্রেটারি লিটন মিয়া,সমাজ সেবক মো: রোকন মিয়া,হাজী আনোয়ার মিয়া, ইউনিয়ন ৪নং ওয়ার্ড সভাপতি ফারুক মিয়া,জামায়াত নেতা আখলাকুর রহমান, মুসলেহ উদ্দিন,কয়েছ মামুন,,চিলাউড়া ২নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন,৩নং ওয়ার্ড জামাত নেতা লুৎফুর রহমানসহ আরও অনেকে।

শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রশিবির ইউনিয়ন সভাপতি হাফিজ সুজন আহমদ, ইসলামী সংগীত পরিবেশন করেন তামিম আহমেদ।এর আগে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। আয়োজনরা জানিয়েছেন, হাজারো অধিক জনশক্তিদের উপস্থিতি ঘটে সমাবেশে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন