জগন্নাথপুরে নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১০:৪০:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল

ছবি: নিজস্ব


বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সাহবির আহমেদের পরিচালনায় এতে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবায়েল আহমদ, মারজান চৌধুরী, সদস্য শাকিল আহমদ, তুহিন আহমদ, জাকারিয়া আহমদ, দুলাল ইব্রাহীম, অভি, মনোয়ার, শাখাওয়াত, নাঈম, তাওহীদ, জাহিদ, নাজিম আহমদ, দিলোয়ার, পারভেজ প্রমুখ।

পরে মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মৌন মিছিল করা হয়। এসময় কলেজ ছাত্রদলের নেতা-কর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন