ফখরুল খসরু রিজভী ৫ বছর আগের মা ম লা য় খালাস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০১ PM

ফখরুল খসরু রিজভী ৫ বছর আগের মা ম লা য় খালাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৮:০৫:৩৭ AM

ফখরুল খসরু রিজভী ৫ বছর আগের মা ম লা য় খালাস

ছবি:সংগৃহীত


২০১৮ সালে দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত মামলাটি খারিজ করে এ আদেশ দেন।

আজ এ মামলার ধার্য তারিখ ছিল। তবে এ নিয়ে মামলার বাদী এবি সিদ্দিক ২০ বার আদালতে অনুপস্থিত রয়েছেন। পরে আদালত মামলাটি গড়হাজির দেখিয়ে খারিজ করে দেন এবং আসামিদের বেকসুর খালাস দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ৬ আগস্ট দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এবি সিদ্দিকী বাদী হয়ে এ মামলা করেন। ২০২২ সালের ৯ জুন আদালত মামলাটি আমলে নেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,