নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে: সালাউদ্দিন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০১ PM

নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে: সালাউদ্দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৩:১৫:০২ AM

নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে: সালাউদ্দিন

ফাইল ছবি


দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানে বর্তমানে যেখানে যা কিছুই থাকুক না কেন তা অকার্যকর।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়। ৯০-র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের সংস্কারে মানুষের মধ্যে নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টাকে বলেছি নির্বাচনের রোডম্যাপ দিতে। নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে। একটা নির্বাচিত সরকার লাগবে।

তিনি বলেন, গণপরিষদ গঠনের কথা অপ্রাসঙ্গিক। সুতরাং এই গণপরিষদের ভাবনা যারা বলছেন তাদের আবারও ভাবা উচিত।

সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য পতিত ফ্যাসিবাদ কিছুদিন পরপর প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে। বিদেশে বসে দেশে অস্থিরতা চালাচ্ছেন শেখ হাসিনা। কিন্তু এটি সফল হবে না।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,