ছাতকে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ছাতকে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০৭:৪৯:০৯ পূর্বাহ্ন

ছাতকে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলা ও পৌর শাখা খেলাফত মজলিস নেতৃবৃন্দ পূজাঁ মন্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে শহরের কালি বাড়ি ও মন্ডলী ভোগ স্থ চৈতন্য সংঘ মন্ডপ গুলো পরিদর্শন কালে উপস্থিত ছিলে্‌ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, সাধারণ সম্পাদক কেএম সোলাইমান তালুকদার, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, প্রশিক্ষন সম্পাদক ইমাম উদ্দিন, পৌর খেলাফত মজলিস সহসাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আছাদ আহমদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, প্রচার সম্পাদক আব্দুল হামিদ। মন্ডপ গুলোর পক্ষে উপস্থিত ছিলেন চৈতন্য সংঘ পূজাঁ উদযাপন কমিটির সভাপতি হরি ঘোষ,সাধারণ সম্পাদক দেব ব্রত দাস,দিলীপ চৌধুরী, লিটন ঘোষ। কালি বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ দাস,সাধারণ সম্পাদক বিজয় রায়,শিক্ষক নিত্য রঞ্জন দাস নিতাই,দিপক মালাকার,মিশন চন্দ মিশু প্রমূখ।

পরিদর্শন শেষে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে  সনাতন ধর্মাবলম্বী দের দূর্গাপূজায় সকলের উপস্থিতি ও নির্ভিগ্নে পূজা উদযাপনে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব।

পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ বলেন, সুদীর্ঘ কাল থেকে আমরা  হিন্দু মুসলিম সকলের অংশ গ্রহনে দুর্গা পূজা উদযাপন করে আসছি। এবছর কোন অশুভ শক্তি কিছুই করতে পারবেনা আমরা সকলে সচেতন থাকলে। যে কোন অপ্রীতি কর ঘটনা প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন