জামিন পেয়ে বাড়ি ফিরলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

জামিন পেয়ে বাড়ি ফিরলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ১১:৫৪:১৭ পূর্বাহ্ন

জামিন পেয়ে বাড়ি ফিরলেন সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান

ছবি: সংগৃহীত


জামিন পাওয়ার পরদিন  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও ছাড়পত্র পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ।  বৃহস্পতিবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করেন এবং বেলা তিনটার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাড়িতে পৌঁছান।

এ সম্পর্কে হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন হয়েছে, এমন খবর পাওয়ার পর হাসপাতাল থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

সৌমিত্র চক্রবর্তী জানান, এম এ মান্নানের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল না। এ ছাড়া তাঁর উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের সমস্যা ছিল। ইনসুলিন দেওয়ার পর তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কারামুক্তির প্রক্রিয়া শেষ হওয়ার পর এম এ মান্নান প্রাইভেট কারে করে সুনামগঞ্জের শান্তিগঞ্জের উদ্দেশে রওনা হন।


সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন বলেন, ‘সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বুধবার সুনামগঞ্জ আদালত থেকে জামিন পেয়েছেন, এমন খবর পেয়েছিলাম। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে জামিনের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। তিনি এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে কাগজপত্রগুলো নিয়ে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করা হয়। বৃহস্পতিবার বেলা ১টা ৪০ মিনিটের পর থেকে তিনি কারামুক্ত হয়েছেন বলা যায়।’

গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট কেন্দ্রীয় কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত মঙ্গলবার সকালে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সুনামগঞ্জ পৌর শহরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা হয়। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এ মামলায় এম এ মন্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন