ছাতকে প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে শেষ হল হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পূজা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ছাতকে প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে শেষ হল হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পূজা

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৫:৫০:৫৬ পূর্বাহ্ন

ছাতকে প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে শেষ হল হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পূজা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে শেষ হল হিন্দু ধর্মালম্বী দের দূর্গা পূজা। ৯ থেকে ১৩ অক্টোবর পাঁচ দিন ব্যাপী সার্বজনিন দূর্গাউৎসব শেষে রোববার দুপুরে শহরের মধ্যে বাজারস্থ মহাপ্রভূর আখড়া,কালি বাড়ি, চৈতন্য সংঘ, ত্রি- নয়নী,তাঁতিকোনা,শিব বাড়ি,মহামায়া,রাখাল তলা,বাউসা চাইর চিরা,শিব দূর্গা মন্দির, নাথপাড়া,ভাগবৎ সংঘ,সাধন সংঘ ও অন্নপূর্ণা পূজা মন্ডপ সহ প্রায় ৩১ টি মন্ডপের প্রতিমা বিসর্জ্জন দেওয়া হয়েছে।

পৌর শহরের মন্ডপ গুলোর প্রতিমা বিসর্জ্জন দেয়া হয় শহরের চাঁদনি ঘাট দিয়ে সুরমা নদীতে । কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সেনাবাহিনী, পুলিশ, নৌ -পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি ও বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবী দের উপস্থিতিতে নিরাপত্তার মাধ্যমে নিরাপদে প্রতিমা বিসর্জ্জন দিতে সক্ষম হয় হিন্দু ধর্মালম্বীরা।সেনাবাহিনীর ছাতক ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল- জাবির আসিফ পিএসসি জানান  সনাতন ধর্মাবলম্বী দের দুর্গা পূজা শুরু থেকেই সেনাবাহিনীর টহল তৎপর ছিল তাই সকলের সহযোগিতায় ও সামপ্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় উৎস পালন করা হয়েছে নিরাপদে।

পরবর্তীতে ও সেনাবাহিনী সকলের পাশে থাকবে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান পুলিশ সব সময় জনগণের নিরাপত্তা দিতে সক্ষম দুর্গা পূজায় অতিরিক্ত নিরাপত্তা দেওয়ায় এবং আমার ফোর্স নিষ্টার সাথে দায়িত্ব পালন করায় উৎসবটি নিরাপদে পালন করা হয়েছে।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন