জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির যাত্রা শুরু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির যাত্রা শুরু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০১:৪৭:৩৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির যাত্রা শুরু


সুনামগঞ্জের জগন্নাথপুরে জার্সি উন্মোচন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে এস আলম ফুটবল একাডেমি। রোববার (১৩ অক্টোবর)  সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার বটেলতলস্থ একাডেমির অস্থায়ী কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

একাডেমির প্রতিষ্ঠাতা ক্রীড়াপ্রেমী ফ্রান্স প্রবাসী সাইফুল আলমের সার্বিক সহযোগিতায় জমকালো আয়োজনের মাধ্যমে এস আলম ফুটবল একাডেমির জার্সি উন্মোচন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন এস আলম ফুটবল একাডেমির পরিচালক ফুটবলার সুজাদ আরিফ।

অতিথি হিসেবে বক্তব্য দেন, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম লাল, একাডেমির প্রতিষ্ঠাতার বড় ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আখলাকুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জুয়েল আহমদ, ফুটবলার কামরান কামালী ও ক্রীড়া ব্যক্তিত্ব নাজির আলী।

এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া ব্যক্তিত্ব আবুল হোসেন লাভলু, এনামুল হক, কুহিনূর রহমান, জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন, মির্জা হোসেন, মিলাদ মিয়া, হোসেন, আব্দুল আহাদ, দুলাল মিয়া, কুরবান আলী, ছালেহ আহমদ, আবু সাঈদ, নাঈম, রনি, হাসান মিয়াসহ একাডেমির সকল সদস্য।

অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন