টোল প্রত্যাহারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক বন্ধের ঘোষণা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

টোল প্রত্যাহারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক বন্ধের ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০৭:০১:৩৫ পূর্বাহ্ন

টোল প্রত্যাহারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক বন্ধের ঘোষণা

ছবি:সংগৃহীত


সিলেটের লামাকাজী এম এ খান সেতুতে পুনরায় টোল আদায় প্রত্যাহার না করলে ২০ অক্টোবর থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা।

সোমবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে মানববন্ধনে এই ঘোষণা দেন বক্তারা।

তারা বলেন, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে লামাকাজী এম এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায়ের পর ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্টের পরে টোল আদায় বন্ধ হয়। সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী অসৎ উদ্দেশ্যে ফের এই টোলের ইজারা আহ্বান করেছেন এবং টোল আদায় করছেন। এই ইজারা বন্ধ না হলে ২০ অক্টোবরের পর থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির মহাসচিব জুয়েল আহমেদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক মুকুল মিয়া, বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরজাউল কবির, কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হক, জেলা সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কালা মিয়া,  সুনামগঞ্জ জেলা হিউম্যান হলার সভাপতি মছন মিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি সুহেল মিয়া, সাধারণ সম্পাদক সাজিদুল হক, হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আসবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন