এইচএসসি'র ফলাফলে উপজেলায় প্রথমস্থানে ছাতক সরকারি কলেজ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

এইচএসসি'র ফলাফলে উপজেলায় প্রথমস্থানে ছাতক সরকারি কলেজ

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৭:২৪:৫৭ পূর্বাহ্ন

এইচএসসি'র ফলাফলে উপজেলায় প্রথমস্থানে ছাতক সরকারি কলেজ

ছবি:সংগৃহীত


এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাতক সরকারি কলেজ ১৯ টি জিপিএ- ৫ পেয়ে উপজেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে। এদিকে আলিম পরীক্ষায় গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসা ৬ টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে প্রথম হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ছাতকের ৮ টি কলেজ থেকে ৩১৭০ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৭৫৮ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা  ৮৭ ভাগ।মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষায়  ৬টি  মাদ্রাসার ৩৬৮ শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩১২ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮৪ ভাগ। 

উপজেলার একমাত্র সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১৩৭ জন শিক্ষার্থী এইচএসসিতে অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১১৫ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮৩.৯৪ ভাগ।

উপজেলায় এইচএসসিতে  জিপিএ-৫ পেয়েছে ৫১ জন শিক্ষার্থী। মাদ্রাসায় জিপিএ -৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী এবং কারিগরিতে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। 

ছাতক সরকারি কলেজ থেকে ৭৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬৭২ জন শিক্ষার্থী। এরমধ্যে ১৯ জন শিক্ষার্থী এ কলেজ থেকে জিপিএ-৫ লাভ করেছে। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৯৮৭ জন শিক্ষার্থী। কৃতকার্য  হয়েছে ৮৫৫ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। 

জাউয়া বাজার ডিগ্রি কলেজ থেকে ৬৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৫৬৬ জন। জিপিএ- ৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী। জনতা কলেজ মঈনপুর  থেকে  ৩৬৬ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩৫৪ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। ঝিগলী স্কুল এন্ড কলেজের ১০৯ শিক্ষার্থী এইচএসসিতে অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৯৬ শিক্ষার্থী। 

জিপিএ- ৫ পেয়েছে একজন শিক্ষার্থী। বুরাইয়া স্কুল এন্ড কলেজ,সমতা স্কুল এন্ড কলেজ এবং বাংলাবাজার সামারুন নেছা স্কুল এন্ড কলেজের কোন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করতে পারেনি।

আলিম পরীক্ষায় গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসা থেকে ৭৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৬৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী। 

বুরাইয় কামিল মাদ্রাসা থেকে ৮৪ শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৭৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ লাভ করেছে ৪ জন শিক্ষার্থী। ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার ৮৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী।খরিদিচর আলিম মাদ্রাসা,সিংচাপইড় ইসলামি য়া মাদ্রাসা,পালপুর জালালিয়া মাদ্রাসার কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায় নি।

ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়,সার্বিক ফলাফলে অসন্তোষ প্রকাশ করে বলেন, ফলাফল আরো ভালো হবার কথা ছিলো। কোন কলেজ বা মাদ্রাসা শতভাগ ফলাফল অর্জন করতে পারেনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন