জগন্নাথপুরে এইচএসসিতে এগিয়ে মাদ্রাসা, জিপিএতে কলেজ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

জগন্নাথপুরে এইচএসসিতে এগিয়ে মাদ্রাসা, জিপিএতে কলেজ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৮:০২:১৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এইচএসসিতে এগিয়ে মাদ্রাসা, জিপিএতে কলেজ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে গত বারের মত এবারও এইচএসসি ও আলিম পরীক্ষায় পাসের হারে এগিয়ে মাদ্রাসা এবং জিপিএ-৫ বেশি পেয়েছেন কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার ( ১৫ অক্টোবর) এইচএসসি ও আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, জগন্নাথপুর উপজেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন ও আলিম পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৬জন। এইচএসসি’তে পাসের হার ৯০.৩১ শতাংশ এবং আলিমে ৯৫.৮৯ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসিতে এ উপজেলার মোট ১০টি কলেজের ১৭৪৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ১৫৭৬ জন। অকৃতকার্য হয়েছে ১৬৯ জন৷ জিপিএ-৫ এসেছে ২৫টি। এরমধ্যে জগন্নাথপুর ডিগ্রি কলেজে ৬টি, শাহাজালাল মহাবিদ্যালয়ে ১৫ জন, ষড়পল্লী স্কুল এন্ড কলেজে ২টি, নয়াবন্দর স্কুল এন্ড কলেজে ১টি ও চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে ১টি জিপিএ-৫ এসেছে। এদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৭টি মাদ্রাসার ২৬৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ২৫৭ জন। অকৃতকার্য হয়েছেন ১১ জন। এতে পাশের হার ৯৫.৮৯ শতাংশ। জিপিএ-৫ এসেছে ৬টি। এরমধ্যে হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসায় ১টি, হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া ফাজিল মাদ্রাসায় ৩টি, সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসায় ১টি ও আলজান্নাত ইসলামিক এডুকেশনের ১টি জিপিএ-৫ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলম

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন