টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তা নি হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তা নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৪ ০৭:১৫:১২ পূর্বাহ্ন

টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তা নি হ ত

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় সাঁতার কাটার সময় পানিতে ডুবে আলী হোসেন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার(১৮অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

লাশ উদ্ধার করে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের মত শুক্রবার বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা একটি হাউসবোট দিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। দুপুরের দিকে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন আলী হোসেন। তিনি সাঁতারের এক পর্যায়ে পানিতে ডুবে যান। এরপর থেকে তাকে পাওয়া যায়নি। 

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে স্থানীয় এলাকাবাসীর সহায়তা উদ্ধার কার্যক্রম চালায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নিহত আলী হোসেন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তবে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন