দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন গ্রে ফ তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৪:৩৩:০৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও নরসিংপুর ইউপি বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) সকালে দোয়ারাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নরসিংপুর ইউনিয়নের কালাপশী গ্রামের জমির আলীর পুত্র।

নুর উদ্দিন বিগত দুইবার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে জোরপূর্বক নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিযোগ রয়েছে। 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই। ওই মামলায় সাবেক এমপি মুহিবুর রহমান মানিক  জেলহাজতে আছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন