দোয়ারাবাজারে ভারতীয় ম দ জ*ব্দ, যুবক আ ট ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

দোয়ারাবাজারে ভারতীয় ম দ জ*ব্দ, যুবক আ ট ক

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০৯:০৬:১৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ভারতীয় ম দ জ*ব্দ, যুবক আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদ চালানসহ আব্দুল জলিল(৪০) নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

রোববার (২০ অক্টোবর) উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা মৌলারপাড় ব্রীজ থেকে রাতে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল জলিল উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এএসআই সুমন চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা মৌলারপাড় ব্রীজের উপর অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসা অফিসার চয়েস মদসহ জলিলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৮বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন