জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আ ন্দো ল ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আ ন্দো ল ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ১১:৩০:০০ পূর্বাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আ ন্দো ল ন

প্রতীকী ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গত ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত টানা তিন দিন আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর অমানবিক হামলার অভিযোগ রয়েছে।এবার সেই বর্বরোচিত হামলায় অংশগ্রহণকারী এবং নেতৃত্ব দানকারী সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ সোমবার বিকেল ৩টায় ঢাবির টিএসসির পায়রা চত্বরে এ সংবাদ সম্মেলনটি হবে বলে জানা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তাপ্রেরক সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে ১৫-১৭ জুলাই পর্যন্ত সংগঠিত বর্বরোচিত হামলার ঘটনা সম্পর্কিত তথ্য প্রমাণ আহ্বান এবং মামলার বিষয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। যার মধ্যে দিয়ে এই বর্বরোচিত হামলার জড়িত প্রতিটি সন্ত্রাসী এবং হুকুমদাতাদের বিচার নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। গত ১ জুলাই এ সংগঠন তৈরি করা হয়। এদিকে প্রতিষ্ঠার পর থেকে একাধিক সমন্বয়ককে এই সংগঠনের নেতৃত্বে দেখা গেছে।

তন্মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিফাত রশিদ, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সারজিস আলম, ইংরেজি বিভাগের হাসনাত আবদুল্লাহ, ভাষাবিজ্ঞান বিভাগের আসিফ মাহমুদ ও ভূগোল বিভাগের আবু বাকের মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল অন্যতম।

প্রসঙ্গত, কোটা সংস্কারের লক্ষ্যে গত ১ জুলাই থেকে চার দফা দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’এর ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেয়।

সেই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই আন্দোলনকারীরা সমাবেশ করার জন্য টিএসসি এলাকায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। পরে তারা অন্যান্য শিক্ষার্থীদেরকে আনতে শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে প্রবেশ করেন। এরপর বিজয় একাত্তর হলে পৌঁছালে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বেধে যায়। এভাবে টানা ৩ দিন অর্থাৎ ১৫ ও ১৭ জুলাই দফায় দফায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষের এক পর্যায়ে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর নির্বিচারে হামলা চালানো হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন