ডিবি হারুনের ব্যাংক হিসাব জ ব্দ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ডিবি হারুনের ব্যাংক হিসাব জ ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ১২:০৩:৩৯ অপরাহ্ন

ডিবি হারুনের ব্যাংক হিসাব জ ব্দ

ছবি:সংগৃহীত


জব্দ করা হয়েছে ঢাকা মহানগর ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সব ধরনের ব্যাংক হিসাব। আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবও জব্দ করেছে কর বিভাগ। 

জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে সোমবার (২১ অক্টোবর) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের চিঠি দেয়া হয়েছে। এতে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত হারুনের হিসাব জব্দ রাখার নির্দেশনা দিয়েছে সিআইসি।

সিআইসি একই সঙ্গে ডিবি হারুন পরিবারের অন্য সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করেছে। তারা হলেন হারুনের স্ত্রী শিরিন আক্তার; মা জহুরা খাতুন; ভাই এ বি এম শাহরিয়ার ও জিয়াউর রহমান; শ্বশুর ফরিদ উদ্দিন আহমেদ ও আত্মীয় সমরাজ মিয়া।ভাতের হোটেল খ্যাত  হারুন ও তাঁর পরিবারের সদস্যদের কর ফাঁকির বিষয়টি তদন্ত করছেন এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির কর্মকর্তারা। তাঁদের আয়কর নথিতে দেখানো সম্পদ, আয়-ব্যয়ের পাশাপাশি অন্য কোনো আয় ও সম্পদ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে। সিআইসির কর্মকর্তারা জানান, কর ফাঁকি ধরা পড়লে হারুন ও তাঁর পরিবারের সদস্য এবং আত্মীয়দের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

ডিবি হারুনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন