বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আ*ন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আ*ন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ১১:১০:৩৯ পূর্বাহ্ন

বৈ ষ ম্য বি রো ধী ছাত্র আ*ন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত


সারাদেশে বিপ্লবী ছাত্রদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন সমন্বয়ক সারজিস আলম।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে এই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সদস্য সচিব হিসেবে সমন্বয়ক আরিফ সোহেল, মুখ্য সংগঠক হিসেবে আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে উমামা ফাতেমা রয়েছেন।

সারজিস আলম বলেন, আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। আমরা যদি আমাদের এই স্পিরিট ধরে রাখতে চাই তাহলে আরও সুসংগঠিত হতে হবে। কেননা সামনের দিনগুলোতে আমাদের দিনগুলো অনেক কঠিন হবে।

তিনি বলেন, এই আন্দোলন আমাদের একার নয়। সারাদেশে আমাদের যত ছাত্র বন্ধু এই আন্দোলনে শ্রম দিয়ে, ঘাম দিয়ে, রক্ত দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে দিয়ে এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন