ছিনতাইকারীর অ স্ত্রে র আ ঘাতে সিকিউরিটি গার্ড আ হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ছিনতাইকারীর অ স্ত্রে র আ ঘাতে সিকিউরিটি গার্ড আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০১:১৯:৩৫ পূর্বাহ্ন

ছিনতাইকারীর অ স্ত্রে র আ ঘাতে সিকিউরিটি গার্ড আ হ ত

প্রতীকী ছবি


রাজধানীর টিকাটুলি মোড়ে মো. আব্দুল হাকিম (৬০) নামে এক সিকিউরিটি গার্ড আহতহয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে ওয়ারী থানার টিকাটুলি মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত হাকিম যাত্রাবাড়ী গোলাপবাগে পরিবার নিয়ে থাকতেন। 

আহতের ছেলে আল মমিন বলেন, তার বাবা তিন মাস যাবত যমুনা ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ডে নিয়োজিত। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ডিউটি কালিন সময় দুই যুবক তার বাবার মাথায় ধারালো লোহার পাত দিয়ে আঘাত করে। তখন তার সঙ্গে ছিল ৩১০০ টাকা যা ছিনতাইকারীরা নিয়ে যায়। 

এতে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অচেন অবস্থায় পড়ে থাকলে পার্শ্ববর্তী সিকিউরিটি গার্ড দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেন। পরে তাকে সেখান থেকে ভোরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

তিনি আরও বলেন, চিকিৎসকরা তার বাবার মাথায় পেছনে বেশ কয়েকটি সেলাই করে দেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাবা কে বাসায় নিয়ে আসি। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, আহত হাকিম ঢামেকে চিকিৎসা নিয়েছেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন