সচিবালয়ে আটক শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকায় মুক্তি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সচিবালয়ে আটক শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকায় মুক্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০১:৩০:২৬ পূর্বাহ্ন

সচিবালয়ে আটক শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকায় মুক্তি

ছবি : সংগৃহীত


‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় আটক ৫৩ শিক্ষার্থীর মধ্যে ২৮ জনের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকিদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।  

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

তালেবুর রহমান বলেন, ‘৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ থানায় এ নিয়ে মামলা হয়েছে।’

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বৈষম্যের অভিযোগে সচিবালয়ের ভেতরে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন কিছু শিক্ষার্থী। ওই দিন বেলা পৌনে ৩টার দিকে তাঁরা ভেতরে বিক্ষোভ শুরু করেন। ৬০–৭০ জন শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করেন। এইচএসসিতে ফলাফল বৈষম্য করা হয়েছে অভিযোগ করে নতুন করে মূল্যায়নের দাবি জানান তাঁরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন