পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর শ্যামবাজারে অভিযান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর শ্যামবাজারে অভিযান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৯:৫৫:২২ পূর্বাহ্ন

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর শ্যামবাজারে অভিযান

ছবি : সংগৃহীত


পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর শ্যামবাজারে অভিযান চালিয়েছে টার্স্কফোর্স কমিটি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে শ্যামবাজার এলাকার পেয়াজের আড়তে অভিযান চালানো হয়। বিকেল ৩টা পর্যন্ত চলা এই অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

অভিযানে পেয়াজ আড়তদারদের কারসাজির বিষয়টি ফুটে আসে। সম্পূর্ণভাবে পেপারল্যাস বিজনেস চলমান। ক্র‍য় ও বিক্রয় রশিদের ব্যবহার নেই।নিজেদের ইচ্ছেমতো ব্যবসা পরিচালনা করছেন আড়তদার ও ব্যবসায়ীরা। একে অপরকে দোষারোপ ছাড়া ভিন্ন কোনো বক্তব্য পাওয়া যায় না।

আমদানিকারকরা আড়তদারদের মোবাইল কলের মাধ্যমে দাম নির্ধারণ করে দেয়। দিনে ২/৩ বার দাম পরিবর্তন করে পেয়াজের মূল্য বৃদ্ধি করে থাকেন। আবার আড়তদাররা এ দামের বেশিও বিক্র‍য় করেন। যার ফলে অতিরিক্ত মুনাফা অনিয়ন্ত্রিতভাবে বাড়ায়।

টাস্কফোর্সের অভিযানে সকল ব্যবসায়ীকে ক্রয় ও বিক্র‍য় রশিদ সংগ্রহ ও সরবরাহ করতে নির্দেশনা দেওয়া হয়। মূল্য তালিকা টানানোর জন্যে কঠোর নির্দেশনা দেওয়া হয় ব্যত্যয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মর্মে সুনির্দিষ্টভাবে বলা হয়। কেউ পেপারল্যাস বিজনেস করতে পারবে না। আমদানিকারকরা আড়তদারদের কেজিতে ১ টাকা কমিশন প্রদান করে বলে জানান ব্যাবসায়ীরা।

অভিযানে নিউ বাণিজ্যালয়ের আড়তদার শহীদুল ইসলামকে ২০ হাজার টাকা ও মেসার্স বাণিজ্যলয়ের শহীদুল ইসলামকে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এতেছিলেন মো. আব্দুল জব্বার মন্ডল, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়, প্রাণিসম্পদ কর্মকর্তা (অধিদপ্তরে সংযুক্ত), তথ্য কর্মকর্তা, ক্যাব, বৈষম্যবিরোধী ছাত্রছাত্রী।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন