অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে মির্জা ফখরুল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ১২:৩২:২৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। আজ শুক্রবার রাত ১০টার দিকে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দর থেকে রওনা দেওয়ার আগে বিএনপি মহাসচিবকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়া বিএনপি নেতারা।

এ সময় অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাছান সহসভাপতি মো. কামরুল হাসান আজাদ, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, ইঞ্জিনিয়ার হাবিব রহমান মোহাম্মদ জাকির হোসেন রাজু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, অহিদুল ইসলাম, সর্দার মামুন, সায়েদ রহমান রিয়ালসহ অনেকে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘গত ১৭ বছরে প্রবাসে থেকে আপনাদের আন্দোলন সংগ্রামে ভূমিকার জন্য ধন্যবাদ জানাই। এ সময় ভোটাধিকার ফিরে পাওয়া পর্যন্ত আন্দোলন ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন