শনিবার থেকে সিলেটে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শনিবার থেকে সিলেটে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ০৯:১২:৪২ পূর্বাহ্ন

শনিবার থেকে সিলেটে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে

ছবি: সংগৃহীত


প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে ঘূর্ণিঝড় এবং পরবর্তিতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি ক্রমন্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এবং আগামীকাল শনিবার থেকে সারাদেশে বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানায়, দানার প্রভাবে এখন উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর সমুহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, কাল সারাদেশ বিচ্ছিন্নভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। রোববার থেকে বৃষ্টিপাত একদম কমে যেতে পারে। এসময় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। সর্বোচ্চ ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চট্টগ্রামে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন