অবৈধ বালুর নৌকা ঠেকাতে, অভিনব কায়দায় প্রতিবন্ধকতা করলো পুলিশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

অবৈধ বালুর নৌকা ঠেকাতে, অভিনব কায়দায় প্রতিবন্ধকতা করলো পুলিশ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ১০:২৪:৫৬ পূর্বাহ্ন

অবৈধ বালুর নৌকা ঠেকাতে, অভিনব কায়দায় প্রতিবন্ধকতা করলো পুলিশ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ধোপাজান (চলতি নদীতে) অবৈধ বালু-পাথর উত্তোলন রোধে বাল্কহেড ( নৌকা ) দিয়ে ব্যারিগেট তৈরি করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড় এলাকার সুরমা নদীর শাখা ধোপাজান চলতি নদীর প্রবেশ মুখে এ প্রতিবন্ধকতা তৈরি করছে সুনামগঞ্জ জেলা পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী সরকার পতনের পর ধোপাজান নদীতে অসাধু সিন্ডিকেট তৈরি করে ড্রেজার মেশিন লাগিয়ে বালু ও পাথর উত্তোলন শুরু হয়। আর এই সিন্ডিকেটই ইজারাবিহীন ধোপাজান নদীর পরিবেশের ক্ষতির মুখে ফেলে বালু পাথর উত্তোলন করে বিক্রি করে আসছিল। কয়েক দফায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি অভিযান চালিয়ে এই অবৈধ বালু ও পাথর উত্তোলন লুট বন্ধ করতে ব্যর্থ হয়েছে। যার ফলে শুক্রবার বিকালে নদীর একদম প্রবেশ মুখে বড় তিনটি বাল্কহেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এতে করে অবৈধ বালু পাথরের নৌকা ধোপাজান নদীতে প্রবেশ করতে পারবে না। একই সাথে ভিতর থেকেও কেনও নৌকা বাইরে যেতে পারবে না।

সুনামগঞ্জ পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বলেন, আমি সুনামগঞ্জ জেলায় যোগদান করেছি অল্প কিছু দিন হলো। আমি আসার পর পূজাসহ বিভিন্ন ধরনের ব্যস্ততায় ছিলাম। এই সুযোগে নদীত অবৈধভাবে বালি পাথর উত্তোলন করে লুট-পাট চালিয়েছে একটি চক্র। তারপরও গত কিছু দিন সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই লুটপাট ঠেকাতে নদীতে বাঁশের বেড়া দেওয়া হয়েছিলো। কিন্তু সেটি বড় বড় বাল্কহেড ধাক্কায় ভেঙে তারা বেড়িয়ে গেছে। যার ফলে আমরা এখন এই অভিনব পদ্ধতি গ্রহণ করতে বাধ্য হয়েছি, নৌকা দিয়ে নৌকা আটকাবও।

তিনি আরও জানান, স্থানীয় এলাকার লোকজন নদীতে যাতায়াত করার জন্য সামান্য পথ রাখা হয়েছে। এই পথে কেউ বড় নৌকা বের করতে পাড়বে না। আর কেউ চাইলেও পুলিশ তাকে সহজে আটক করতে পারবে।  আমরা এখন এখানে আরও পুলিশ মোতায়েন করব। এছাড়া নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ বালু খেকোদের ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে জানান এই কর্তকর্তা।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন