১৭ বছর পর ঢাকা-জাপান সরাসরি ফ্লাইট চালু
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ AM

১৭ বছর পর ঢাকা-জাপান সরাসরি ফ্লাইট চালু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ০৩:১৩:২৫ AM

১৭ বছর পর ঢাকা-জাপান সরাসরি ফ্লাইট চালু

ছবি: সংগৃহীত


১৭ বছর পর চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-নারিতো-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় যাত্রা শুরু করে ফ্লাইটটি। সেটি জাপানি সময় শনিবার সকাল সোয়া ৯টার দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

এর আগে, উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাপানের টোকিও রুটে ফ্লাইট চালু করে ১৯৭৯ সালে। এরপর ১৯৮১ সালে সাময়িক বিরতির পর ঢাকা-নারিতা রুটে প্রথম ফ্লাইট শুরু হয়। পরে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় ২০০৬ সালে জাপানের সঙ্গে বিমানের সরাসরি এই ফ্লাইট বন্ধ হয়ে যায়।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন