অ স্ত্র সহ যুবককে সেনাবাহিনীর কাছে সোপর্দ করলো ছাত্র-জনতা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

অ স্ত্র সহ যুবককে সেনাবাহিনীর কাছে সোপর্দ করলো ছাত্র-জনতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১১:০৯:১৫ পূর্বাহ্ন

অ স্ত্র সহ যুবককে সেনাবাহিনীর কাছে সোপর্দ করলো ছাত্র-জনতা

ছবি : সংগৃহীত


সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক সোহেল ওই এলাকার হারুনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিকশায় করে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি ধামকি দিয়ে গুলি করার ভয় দেখান। তারা পিস্তলও প্রদর্শন করেন। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে পালিয়ে গেলেও জনতার হাতে ধরা পড়েন সোহেল। পরে তার কাছ থেকে নাইন এমএম নামে একটি পিস্তল, একটি খেলনা পিস্তল ও ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনাসদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে সোহেলকে অস্ত্রসহ তাদের হেফাজতে নেয়।লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বিদেশি পিস্তল ও কিছু দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে স্থানীয় ছাত্র-জনতা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। সঙ্গে একটি খেলনা পিস্তলও ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা