সুনামগঞ্জে প্রেমিকার মা ম লায় কা রাগারে প্রেমিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

বিয়ের প্র লোভনে ধ র্ষ ণে র অ ভি যোগ

সুনামগঞ্জে প্রেমিকার মা ম লায় কা রাগারে প্রেমিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১২:০১:৪৭ অপরাহ্ন

সুনামগঞ্জে প্রেমিকার মা ম লায় কা রাগারে প্রেমিক

ছবি : সংগৃহীত


বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক তরুণীর অভিভাবকের দায়ের করা মামলায় সুনামগঞ্জের জগন্নাথপুরে শাহিন মিয়া নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। শাহিন মিয়া ওই তরুণীর প্রেমিক। রোববার সকালে গ্রেপ্তার হওয়া শাহিনকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানায় পুলিশ। গ্রেপ্তার ওই তরুণ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা।

তরুণীর অভিভাবকের দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণ শাহিন মিয়ার সঙ্গে ওই তরুণীর এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্কের জেরে বিয়ের আশ্বাসে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে শাহিন। সবশেষ ১৫ সেপ্টেম্বর অভিযুক্ত শাহিন ওই তরুণীকে তার বাড়িতে নিয়ে আসে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরদিন শাহিন ওই তরুণীকে বিয়ে না করে পালিয়ে যায়। খবর পেয়ে ওই তরুণীর বাবা এলাকাবাসীর সহযোগিতা তার মেয়েকে শাহিনের বাড়ি থেকে উদ্ধার করেন। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর ওই তরুণীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর থেকে শাহিন পলাতক ছিল। গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন