আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন গ্রে প্তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১০:৪৫:০৬ পূর্বাহ্ন

আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


আদালত থেকে বাসায় ফেরার পথে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন। মঙ্গলবার বিকালে জামালপুর জজ আদালতের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর অস্ত্র প্রদর্শনের অপরাধে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন সদর উপজেলার শৈলেরকান্দা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় গত ১৭ আগস্ট উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিঠু কর্তৃক দায়েরকৃত মামলায় মঙ্গলবার জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান স্বপনকে গ্রেফতার করা হয়েছে এবং বিধি মোতাবেক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা