জগন্নাথপুরে গরু চু রি মা ম লা র ২ আ সা মি গ্রে প্তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুরে গরু চু রি মা ম লা র ২ আ সা মি গ্রে প্তা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৩:০৫:৫৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে গরু চু রি মা ম লা র ২ আ সা মি গ্রে প্তা র


সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গরু চুরি মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবার (৩০ অক্টোবর) সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামের কদরিছ আলীর পুত্র জুনেদ হোসেন (৩০) ও ছাতক উপজেলার চানভরাং গ্রামের মৃত মোস্তফা আলীর পুত্র রুবেল আহমদ (৩৫)।

জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুইজন জগন্নাথপুর থানায় গরু চুরির ঘটনায় অভিযুক্ত। তাদের বিরুদ্ধে থানায় মামলা (নং-০১ ও ধারা ৩৭৯/৩৪, পেনাল কোড) আছে। জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দের দিকনির্দেশনায় এসআই মো. শাহিন হোসেনের নেতৃত্বে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, বুধবার গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন