পুলিশ কর্মকর্তা শহিদুলকে আনা হয়েছে ট্রাইব্যুনালে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

পুলিশ কর্মকর্তা শহিদুলকে আনা হয়েছে ট্রাইব্যুনালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ১২:৪৪:০০ অপরাহ্ন

 পুলিশ কর্মকর্তা শহিদুলকে আনা হয়েছে ট্রাইব্যুনালে

ছবি : সংগৃহীত


বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৪৬ লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাভারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হবে।

এর আগে, গতকাল বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করে ঢাকায় পাঠানো হয়। আসামি শহীদুলসহ ১৭ জনের বিরুদ্ধে ২৭ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পুলিশ জানায়, গ্রেফতার আতঙ্কে এতোদিন গা ঢাকা দিয়েছিলেন শহীদুল। অবৈধ পথে দেশত্যাগেরও পরিকল্পনা ছিলো তার।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা