সুনামগঞ্জে আইফোনের জন্য খু ন করা হয় মা ও ছেলেকে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জে আইফোনের জন্য খু ন করা হয় মা ও ছেলেকে

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ০৩:১৯:০৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে আইফোনের জন্য খু ন করা হয় মা ও ছেলেকে


আইফোন ও টাকার জন্য সুনামগঞ্জে মা-ছেলেকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় এর মধ্যে প্রধান আসামিকে বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হলেও ঘাতকের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ তার নাম প্রকাশ করেনি। সে কুরবান নগরের আলহেরা মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে পৌর শহরের হাসন নগর এলাকায় নিজ বসতভিটায় খুন হন ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। এ হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ধার করে। মূলত মিনহাজের আইফোন ও তাদের ঘরে থাকা টাকা চুরির সময় মিনহাজের ঘুম ভেঙে যায়। এ সময় ঘাতক ও তার বন্ধু পাশের রুমে রাখা মাছ কাটার বটি দিয়ে মিনহাজকে আঘাত করে। একপর্যায়ে সে চিৎকার দিলে পাশের রুমে থাকা তার মা দৌড়ে এলে তাকেও ঘাতকরা বটি দিয়ে আঘাত করে খুন করে এবং আইফোন নিয়ে পালিয়ে যায়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, প্রায় ১৫ দিন আগে পৌর শহরের জুবিলী উচ্চবিদ্যালয়ের মাঠে ঘাতক ও তার বন্ধু মিলে মিনহাজের আইফোন-১১ চুরি ও তাদের ঘরে তাকা টাকা লুট করার পরিকল্পনা করে। মূলত আইফোন ও টাকার জন্য এ হত্যাকাণ্ড ঘটেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন