নতুন যে দায়িত্ব পেলেন আইন উপদেষ্টা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নতুন যে দায়িত্ব পেলেন আইন উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ১০:৫২:৫৪ পূর্বাহ্ন

নতুন যে দায়িত্ব পেলেন আইন উপদেষ্টা

উপদেষ্টা আসিফ নজরুল


স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক কাজ ছিল। এখন যেহেতু স্পিকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন।’ তিনি আরও জানান, ‘আর্থিক এবং প্রশাসনিক যে কাজগুলো সেগুলো আসিফ নজরুল দেখবেন।’এ সময় প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

এর আগে আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়।

নারী ফুটবল দলের খেলোয়াড় ও কোচের বেতন বকেয়ার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘এই সমস্যাটা বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের আমলের সমস্যা। আমরা খুব দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছি, দ্রুত ঘোষণা পাওয়া যাবে।’ একই সঙ্গে ছেলে ও মেয়ে দলের বেতনের সমতার বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা হচ্ছে বলে জানান শফিকুল আলম।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা