রাজধানীর ৩০০ ফিটে সেনাবাহিনীর অভিযান, ১১৯টি মামলা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

রাজধানীর ৩০০ ফিটে সেনাবাহিনীর অভিযান, ১১৯টি মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ১১:২৩:৩৬ পূর্বাহ্ন

রাজধানীর ৩০০ ফিটে সেনাবাহিনীর অভিযান, ১১৯টি মামলা

ছবি : সংগৃহীত


কারও ড্রাইভিং লাইসেন্স নেই, কেউ আবার মদ্যপ অবস্থায় চালাচ্ছেন গাড়ি। এমন নিয়ন্ত্রণহীন অসংখ্য গাড়ি আটকা পড়েছে সেনাবাহিনীর চেকপোস্টে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর ৩০০ ফিটে রাতভর জরিমানা করা হয় ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা। মামলা হয়েছে ১১৯টি। মাদকসহ অবৈধ দ্রব্য পরিবহনের দায়ে, ৪টি গাড়ি জব্দের কথাও জানায় সেনাবাহিনী।

চেকপোস্টে গাড়ি থামানো হলে বাক বিতণ্ডায় জড়ান এক ব্যক্তি। পরে তল্লাশি করে তার গাড়ি থেকে বিভিন্ন মাদদকদ্রব্য উদ্ধার করে সেনা সদস্যরা। সেনাবাহিনীর বিশেষ চেকপোস্টে সঙ্গে ছিল ট্রাফিক এবং থানা পুলিশ। জরিমানা ও মামলা দেওয়া হয় আইন ভঙ্গ করা গাড়ি চালকদের।

উত্তরা আর্মি ক্যাম্পের সেকেন্ড ইন কমান্ড মেজর আশিকুর রহমান জানান, এখন পর্যন্ত উত্তরা ও পূর্বাচল এলাকায় ৬১টি চেকপোস্টে অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে৷ রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেন বেশিরভাগ যাত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে-পাড়া মহল্লা ও সড়কে এমন অভিযান অব্যাহত রাখার কথা জানায় সেনাবাহিনী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা