ঢাবিতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পু ড়ি য়ে ব য় ক টে র ডাক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ঢাবিতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পু ড়ি য়ে ব য় ক টে র ডাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০২:৫৬:১২ পূর্বাহ্ন

ঢাবিতে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পু ড়ি য়ে ব য় ক টে র ডাক

ছবি সংগৃহীত


জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ বয়কটের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কিছু শিক্ষার্থীকে হল গেটে পত্রিকা দুটির কপি পুড়িয়ে বয়কটের ডাক দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

শহীদ সার্জেট জহুরুল হক ছাড়াও বিশ্ববিদ্যালয়টির অন্যান্য হলে পত্রিটা দুটির কপি পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে।

অনেক শিক্ষার্থী ব্যক্তি উদ্যোগে ‘ডেইলি স্টার’ ও ‘প্রথম আলো’ বয়কটের ডাক দিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ’ নামের একটি ফেসবুক গ্রুপে লিখেছেন। তবে এখনো কোনো ব্যানারে আন্দোলন দেখা যায়নি। 

এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ বলেন, ‘প্রথম আলো’ এবং ‘ডেইলি স্টার’ পত্রিকা দুটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক সংবাদ প্রচার করে আসছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় পত্রিকা দুটির যথেষ্ট সমালোচনা হয়েছে।

কিন্তু জনমতের দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখে তারা তাদের নীতিগত কোনো পরিবর্তন আনেনি। তারা প্রতিনিয়তই পতিত ফ্যাসিবাদ এবং বিভিন্ন ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশনে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ‘ডেইলি স্টার’ ও ‘প্রথম আলো’র দৌরাত্ম্য সম্পর্কে আগেই অবগত ছিলেন। বৃহস্পতিবার রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একদল শিক্ষার্থী পত্রিকা দু’টির হীন কর্মকাণ্ডের প্রতিবাদে- হলের পত্রিকা রুম থেকে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ বর্জনের সিন্ধান্ত নেন।

সেই সাথে উভয় পত্রিকার কপি পুড়িয়ে তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা