প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে অর্থ সহায়তা: সারজিস
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে অর্থ সহায়তা: সারজিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ০৩:৩৩:৫৯ পূর্বাহ্ন

প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে অর্থ সহায়তা: সারজিস

ছবি : সংগৃহীত


প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেছেন, ‘শনিবার সকাল থেকে চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।’ আগামীকাল থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এ নতুন কর্মসূচি শুরু হবে।আজ শুক্রবার সকালে শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সারজিস বলেন, ‘শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে ডিল করা হবে।’এছাড়া সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ ও আহতদের ১ লাখ করে টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা