‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন

‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’

ছবি : সংগৃহীত


জাতীয় পার্টিকে (জাপা) ফের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।আজ শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। নোট: কেয়ামতের সময়ের তওবা কবুল হয়না।’

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ।পোস্টে তিনি লিখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

তার কিছুক্ষণ পর জাতীয় পার্টি (জাপা) ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।এর প্রতিবাদে আজ দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের সমাবেশের ঘোষণা দেন। তবে ঢাকা মহানগর পুলিশ রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলে সমাবেশ স্থগিত করে জাপা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা