জাতীয় পার্টির অফিসের সামনে পুলিশের কড়া নিরাপত্তা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

জাতীয় পার্টির অফিসের সামনে পুলিশের কড়া নিরাপত্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৪ ১১:৫৪:৫৯ পূর্বাহ্ন

জাতীয় পার্টির অফিসের সামনে পুলিশের কড়া নিরাপত্তা

ছবি : সংগৃহীত


রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) অফিসের সামনে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ শনিবার ভোর থেকেই কাকরাইল এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এর আগে এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় পার্টি। আর সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানার।

এ পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ -ডিএমপি। ফলে জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এবং জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, শনিবার রাজধানীর পাইওনিয়ার রোড এবং কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা