সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

নিতাই দাস, শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৪:২৯:৩৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

ছবি : নিজস্ব


হাওরবাসীর স্বপ্নের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। চারটি বিভাগে ১২৮ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে চলবে এই শিক্ষা কার্যক্রম।

রবিবার(৩ নভেম্বর) সকাল ১১ টায় সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অডিটোরিয়ামে  অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ।

পদার্থ বিভাগের চেয়ারম্যান শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইদুল হাসান এবং শান্তা রানি সাহার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেমায়েত মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ। আরও বক্তব্য রাখেন অভিভাবক শফিকুল ইসলাম, নবীণ শিক্ষার্থী মুহতাসিবা, আদিবা জামান নাফি, মনিকাঞ্চন মৃধা জিওন, আশরাফ হোসেন, আদৃতা তালুকদার ও সোহানুর রহমান সোহান প্রমুখ৷ এসময় বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ বলেন, সবাইকে সাথে নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে এগিয়ে নিতে চাই। আজকের এই ওরিয়েন্টেশন সুনামগঞ্জের মানুষের স্বপ্নপূরণের নতুন এক মাইলফলক। হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরও এগিয়ে যাবে৷ বিশ্ববিদ্যালয়কে টিকিয়ে রাখতে শিক্ষক -শিক্ষার্থী ও কর্মচারী সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে৷ সবার আন্তরিকতা থাকলে আমাদের আর পেছনে থাকাতে হবে না। আমরা আরও এগিয়ে যাবো।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন