জগন্নাথপুরে বোরো ধানের বীজ কিনতে দোকানে কৃষকদের উপচেপড়া ভিড়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে বোরো ধানের বীজ কিনতে দোকানে কৃষকদের উপচেপড়া ভিড়

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৯:০৪:১১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বোরো ধানের বীজ কিনতে দোকানে কৃষকদের উপচেপড়া ভিড়

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে বীজ ধান বিক্রির ধুম পড়েছে। পছন্দের বীজ ধান কিনতে কৃষকরা হুমড়ি খেয়ে পড়েছেন ডিলার গুলোতে। ডিলাররাও অল্প লাভে রীতিমতো প্রতিযোগিতা মূলক ব্যবসা করছেন।

রবিবার (৩ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন বীজ ডিলারের দোকানে কৃষক ক্রেতাদের উপচেপড়া ভীড়। তারা তাদের পছন্দ মতো বীজ কিনতে দামদর কষাকষি করছেন।

এবার সরকারি বীজ ব্রি-২৮ ও ব্রি ২৯ ধানের পাশাপাশি হীরা, হীরা-২, হীরা ১৯, হীরা ৬, ছক্কা, জনকরাজ, বৈশাখি, ঝলক, অগ্রণী ৭, যমুনা, দোয়েল, টিয়া, তেজ, শক্তি, সোনার বাংলা, আপ্তাব, নবীন, ইস্পাহানী, গাজীপুর সহ অসংখ্য প্রাইভেট কোম্পানীর বাহারি প্যাকেটের বীজ ধান বাজার সয়লাব হয়ে গেছে। এর মধ্যে সরকারি ১০ কেজি বস্তার বীজ বিক্রি হচ্ছে ৪৭০ টাকা দরে। প্রাইভেট কোম্পানী গুলোর প্রতি কেজি বীজ ২৬০ টাকা থেকে ৩৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এসব বীজের মধ্যে কম সময়ে বেশি ফলনের আশায় কৃষকরা হাইব্রিড জাতের বীজ বেশি কিনতে দেখা যায়। এ সময় কৃষক ক্রেতাদের মধ্যে অনেকে জানান, গত বছর হাইব্রিড জাতের ধানের ফলন ভালো হওয়ায় এবার আমরা এসব বীজ কিনেছি।

রিয়া ট্রেডার্স মালিক প্রতাপ দাস জানান, এবার বীজ ধানে বাজার সয়লাব হয়ে গেছে। তাই প্রতিযোগিতা মূলক ব্যবসা করতে গিয়ে আমরা অল্প লাভেই বিক্রি করছি।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, বীজে বাজার সয়লাব হওয়ায় কৃষকরা কিছুটা হলেও কম দামে কিনতে পারছেন।

আমরাও সেটা চাই। তবে কেউ উচ্চমূল্যে বীজ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে সরকার অনুমোদনহীন কোন বীজ বিক্রি করা যাবে না। কোন ধরণের অনিয়ম যাতে না হয়, এ জন্য আমরা ডিলারগুলো নিয়মিত তদারকি করছি। এদিকে-গত বছর বোরো ফসল ভাল হওয়ায় কৃষকরা এবার জমি আবাদে আরো বেশি উৎসাহিত হয়েছেন। ইতোমধ্যে হাওর থেকে পানি নামার সাথে সাথে বীজতলা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সেই সাথে চলছে বোরো জমি পরিছন্ন করার কাজ। বীজতলা তৈরি করে যার যার চাহিদা অনুযায়ী বীজ ধান সংগ্রহ করতে ডিলারগুলোতে ঝাঁপিয়ে পড়েছেন কৃষকরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন