শেখ হাসিনা ভারতে কেন? প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শেখ হাসিনা ভারতে কেন? প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ১২:৪৫:১৭ অপরাহ্ন

শেখ হাসিনা ভারতে কেন? প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

ছবি : সংগৃহীত


কিসের ভিত্তিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী বলেন, আমি জানতে চাই, বিজেপির কি বাংলাদেশের সঙ্গে কোনো অভ্যন্তরীণ সমঝোতা আছে?তিনি বলেন, আমাদের জানান, কিসের ভিত্তিতে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে অবতরণ ও আশ্রয় নেওয়ার অনুমতি দিয়েছেন।

মূলত ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘অনুপ্রবেশ’ নিয়ে বারবার মন্তব্য করছেন। বিশেষ করে বাংলাদেশিদের লক্ষ্য করে বক্তব্য দিচ্ছেন। ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের কারণে একদিন স্থানীয়রাই সংখ্যালঘু হয়ে যাবে এমন মন্তব্যও করেছেন অমিত শাহ।

কেন্দ্রীয় মন্ত্রীর এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখাতে গিয়েই হেমন্ত সোরেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গটি টানেন। সোরেন বলেছেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমে ঘটে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু