'কেমন পুলিশ চাই' জানতে চেয়ে বিজ্ঞপ্তি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

'কেমন পুলিশ চাই' জানতে চেয়ে বিজ্ঞপ্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০১:০৭:৪৩ পূর্বাহ্ন

'কেমন পুলিশ চাই' জানতে চেয়ে বিজ্ঞপ্তি

ছবি : সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে আওয়ামী লীগ সরকারের নির্দেশনা অনুযায়ী কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকার কারণে ব্যাপক জনরোষের মুখে পড়েছে বাংলাদেশ পুলিশ।এ প্রেক্ষাপটে ক্ষমতায় এসেই পুলিশকে পাল্টে ফেলার প্রতিশ্রুতি দেয় অন্তর্বর্তী সরকার। প্রতিশ্রুতি রক্ষার্থে এবার এ বিষয়ে জনসাধারণের মতামত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ‘পুলিশ সংস্কার কমিশন।’

রোববার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সংস্কার কমিশন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চায়। অনুগ্রহপূর্বক গুগল ফরমে এই লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে (www.prc.mhapsd.gov.bd) প্রবেশ করে ‘কেমন পুলিশ চাই’ লিংকে ক্লিক করুন এবং প্রদত্ত প্রশ্নমালাটি পূরণ করে আপনার মূল্যবান মতামত আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রদান করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- মতামত প্রদানকারীর পরিচয় ‘গোপন রেখে’ প্রাপ্ত তথ্য শুধুমাত্র সংস্কার কাজের সহায়তায় ব্যবহৃত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে, যার কার্যক্রম চলমান। পুলিশ সংস্কার কমিশন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চায়।’

এর আগে গত ৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সাবেক সচিব সফর রাজ হোসেনকে প্রধান করে পূর্ণাঙ্গ ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা