তাপসকে কারাগারে প্রেরণ বুধবার রি মা ন্ড শুনানি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

তাপসকে কারাগারে প্রেরণ বুধবার রি মা ন্ড শুনানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০৬:০৯:৫৯ পূর্বাহ্ন

 তাপসকে কারাগারে প্রেরণ বুধবার রি মা ন্ড শুনানি

ছবি : সংগৃহীত


বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানির জন্য আগামী বুধবার (৬ নভেম্বর) দিন ধার্য করেন। একইসঙ্গে তাপসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এসময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় তাপস ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

তাপসের বিরুদ্ধে গান বাংলা দখল করে রাতারাতি সেটির মালিক বনে যাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে ব্যাপক অর্থকড়ি কামিয়েছেন বলেও মিডিয়া অঙ্গণে রয়েছে জোর গুঞ্জন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা