জগন্নাথপুরে এফ আই ভি ডি বি’ র অবহিত করণ সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে এফ আই ভি ডি বি’ র অবহিত করণ সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০৭:৫৪:৪১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে এফ আই ভি ডি বি’ র অবহিত করণ সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এফ আই ভি ডি বি’র উদ্যােগে ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল (এইচ কে আই) এর সহযোগীতায় অবহিত করণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

সোমবার ( ৪ নভেম্বর) সকালে জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা তুহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা ‍সা-আধ, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডাঃ যতন ভৌমিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আরা আশা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমির চন্দ্র তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন,

উপস্থিত ছিলেন – প্রজেক্ট কো-অর্ডিনেটর নিহার সিনহা, বিধান জন কস্তা, শাহীন আলী, মোজাফফার তানভীর, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি কাজে সহযোগিতা করতে এবং বেসরকারি ভাবে এফ আই ভি ডি বি’র মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর পরিবারের পাঁচ বছরের নিচে যে সব শিশু পুষ্টি হীনমন্যতায় ভোগছে তাদের খুঁজে বের করে মা ও শিশু দের পুষ্টির চাহিদা পূরণ করতে এফ আই ভি ডি বি কাজ করে যাবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন